• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাক্ষাৎ

দেশ টিভি ডেস্ক
  ২৩ আগস্ট ২০২৬, ১২:১৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের বিভিন্ন কল্যাণমূলক দাবি ও সমস্যা নিয়ে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামসুল ইসলাম (অব.)-এর সঙ্গে সাক্ষাৎ করেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (২২ আগস্ট) প্রতিনিধি দলটি প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের কল্যাণে সাতটি দাবি তুলে ধরে।

দাবিগুলোর মধ্যে রয়েছে—

১. বিগত সময়ে বঞ্চিত সশস্ত্র বাহিনীর সৈনিকদের আবেদনের যথাযথ মূল্যায়ন করে তাদের প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা।

২. দেশের সকল সিএমএইচে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর পরিবারের চিকিৎসা সুবিধা সম্প্রসারণ করা।

৩. অবসরপ্রাপ্ত সৈনিকদের রেশন ভাতা ২,৫০০ টাকায় উন্নীত করা / ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন দ্রুত বাস্তবায়ন করা।

৪. অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণে একটি স্বতন্ত্র ভেটেরান্স মন্ত্রণালয় গঠন করা/ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের আলাদা একটি সেল গঠন করা।

৫. বেসামরিক পরিমণ্ডলে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে প্রতিটি উপজেলায় ভেটেরান্স হেল্প ডেস্ক স্থাপন করা।

৬. এক্স-ফোর্সেস ক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা।

৭. দেশের বিভিন্ন প্রান্তর থেকে আগত ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন সৈনিকদের রোগীর এটেন্ডেন্টদের জন্য আবাসন/থাকার সুব্যবস্থা করা।

এছাড়াও অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সার্বিক কল্যাণে সরকারের সুদৃষ্টি ও কার্যকর উদ্যোগ কামনা করেন প্রতিনিধি দলের সদস্যরা।

প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামসুল ইসলাম (অব.) প্রতিনিধি দলের উত্থাপিত বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণে সরকারের আন্তরিকতার কথা উল্লেখ করে তিনি বলেন, উত্থাপিত দাবিগুলো প্রধানমন্ত্রীর সার্বিক দিকনির্দেশনা ও বাহিনী প্রধানদের সহযোগিতায় যথাযথভাবে বিবেচনা এবং বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

সাক্ষাৎকালে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান সাইফ (অব.), ভাইস প্রেসিডেন্ট সার্জেন্ট মুশফিকুর রহিম রনি, জয়েন্ট সেক্রেটারি পেটি অফিসার জাহিদুল ইসলাম (অব.), জয়েন্ট সেক্রেটারি সার্জেন্ট মেজবাউর রহমান (অব.), সার্জেন্ট হুমায়ুন, ওয়ারেন্ট অফিসার বাশার, সৈনিক আলাল, সার্জেন্ট তাজুল, ল্যান্স কর্পোরাল আলাল এবং অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শামসুল হক ও ফ্লাইট লেফটেন্যান্ট হারুন (অব.) উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

যথাযথ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি: মঈন খান

এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন আশা প্রকাশ করে, সরকারের ইতিবাচক উদ্যোগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত প্রচেষ্টায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি ও সমস্যা পর্যায়ক্রমে সমাধান হবে।

/অ

  • সশস্ত্র বাহিনী
  • প্রতিরক্ষা উপদেষ্টা
  • সাক্ষাৎ
এ সম্পর্কিত আরও খবর
প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ
নয় মাস পর পরিবারের সদস্যদের সাক্ষাৎ পেলেন ইমরান খান
নয় মাস পর পরিবারের সদস্যদের সাক্ষাৎ পেলেন ইমরান খান
তারেক রহমানের সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ
তারেক রহমানের সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স‌ঙ্গে ভুটানের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স‌ঙ্গে ভুটানের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।